আগামীকাল (২২ নভেম্বর) শনিবার দিনব্যাপী (সকাল ৯টা থেকে বিকেল ৫টা) রোটারি ডিস্ট্রিক্ট-৬৫ এর জোন-২,৩ ও ৫ এর উদ্যোগে রোটারি জোনাল লার্নিং অ্যাসেম্বলি ২০২৫ চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
সকাল ৯টায় অংশগ্রহণকারীদের নিবন্ধন ও ফেলোশিপ। পৌণে ১০টায় গান/নৃত্যের মাধ্যমে উদ্বোধনী অধিবেশন শুরু হবে। স্বাগত বক্তব্য রাখবেন ইভেন্ট চেয়ারম্যান পিপি মোহাম্মদ মনিরুজ্জামান। কোরআন তেলোয়াত, জাতীয় সংগীত ও রোটারি প্রত্যয় পাঠের পর বক্তব্য রাখবেন ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি প্রিন্সিপাল (অব.) মোহাম্মদ আতাউর রহমান পীর, কান্ট্রি-কো-অর্ডিনেটর পিডিজি ইশতিয়াক এ জামান ও রিপসা পিডিজি আশিষ ঘোষ।

প্রধান অতিথির বক্তব্য রাখবেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ লতিফুর রহমান। ট্রেনিং কো-অর্ডিনেটর ডেটা ম্যাগফুরের দিনের উদ্দেশ্য তুলে ধরার মাধ্যমে উদ্বোধনী অধিবেশনের সমাপ্তি হবে।
সকাল সাড়ে ১০টায় শুরু হবে ট্রেনিং সেশন। ক্লাব লিডারশিপ-প্রেসিডেন্ট, সেক্রেটারি ও ট্রেজারার (শাসন, সংবিধান, নীতিমালা, ফাইন্যান্স, ব্যবস্থাপনা ইত্যাদি) নিয়ে কথা বলবেন পিপি সেলিম সোলায়মান। ক্লাব ব্যবস্থাপনা, কমিটি ও এর কার্যক্রম, রোটারি অ্যাকশান প্ল্যান- ক্লাবগুলো কী করতে পারে এবং কী করতে পারে না- বিষয়ে বক্তব্য রাখবেন পিপি আসাদুজ্জামান সায়িম। অতঃপর মেম্বারশিপ ডেভেলপমেন্ট, রিটেনশন এন্ড এক্সটেনশন, ডাইভারসিটি, ইকুইটি ও ইনক্লুশন বিষয়ে বক্তব্য রাখবেন পিপি হাসিনা আক্তার লিপি।
পিডিজি ইশতেয়াক এ জামানের সঞ্চালনায় ক্লাব লিডারশিপ, ক্লাব ম্যানেজমেন্ট ও মেম্বারশিপের ওপর প্যানেল আলোচনায় অংশ নেবেন পিপি ডেটা ম্যাগফুর, পিপি মাহমুদুল হাসান, পিপি এস এস এম কেরামুতুল আজিম পিন্টু, পিপি সিদ্দিকুর রহমান, পিপি ডা. ট্রিপতিশ চন্দ্র ঘোষ ও পিপি ফেরদৌস আরা বেগম। দ্য রোটারি ফাউন্ডেশন-জয় অব গিভিং বিষয়ে পিডিজি ইশতিয়াক এ জামানের উপস্থাপনায় বক্তৃতা করবেন পিডিজি ম্যাগফুর উদ্দিন আহমেদ, পিডিজি এম এ আউয়াল, পিডিজি আবদুল আহাদ, পিডিজি মোহাম্মদ আইয়ুব ও পিডিজি আতাউর রহমান পীর।
মধ্যহ্ন ভোজের পর ক্লাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড-ডিউজ পেমেন্ট, অনলাইন টুলস্, গোল সেটিং ইত্যাদি নিয়ে বক্তব্য রাখবেন পিপি এ কে এম মহিউদ্দিন পলাশ। রোটারি পাবলিক ইমেজ বিষয়ে বলবেন পিপি মিনহাজ উদ্দিন আহমেদ (নাহিয়ান)। পিডিজি আবদুল আহাদের সঞ্চালনায় ক্লাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও রোটারি পাবলিক ইমেজ প্যানেল আলোচনায় অংশ নেবেন পিপি ডেটা ম্যাগফুর, পিপি মাহমুদুল হাসান, পিপি প্রফেসর ডা. ট্রিপটিশ চন্দ্র ঘোষ, পিপি সিদ্দিকুর রহমান, পিপি আজিজুল গণি চৌধুরী ও পিপি রেজাউল করিম চৌধুরী ।

