শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

প্রফেসর ড. তৈয়ব চৌধুরী পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও চাকসু কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরীকে সরকারিভাবে সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য পদে নিয়োগ দেয়া দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তার নিয়োগের মেয়াদ হবে চারবছর।

- Advertisement -

তৈয়ব চৌধুরী ১৯৬৭ সালে রাউজানের সুলতানপুরে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতামহ জমিদার শাহ আহমেদ চৌধুরী। বাবা ইয়ার মোহাম্মদ চৌধুরী ছিলেন কাঠ ও নির্মাণ ব্যবসায়ী। বাবার ব্যবসার সুবাদে তিনি রাঙামাটিতে বাল্যকাল অতিবাহিত করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে অনার্স এবং মার্কেটিং বিভাগে কৃতিত্বের সাথে মাস্টার্স সম্পন্ন করেন। তিনি বেলজিয়ামের অ্যানটুয়ার্প ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ম্যানেজমেন্ট এন্ড ডেভেলপমেন্ট- এ দ্বিতীয় মাস্টার্স এবং ২০১৫ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

- Advertisement -shukee

ড. তৈয়ব চৌধুরী শিক্ষকতার পাশাপাশি বহু সামাজিক ও জনহিতকর সংগঠনের সাথে জড়িত। তিনি বিশ্বের প্রাচীনতম সেবামূলক সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর গভর্নর ছিলেন।। ১৯৮৮ সালে তিনি রোটারেক্টর হিসেবে রোটারি আন্দোলনের সাথে সম্পৃক্ত হন। রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং ডাউনটাউনের তিনি প্রতিষ্ঠাতা সদস্য ও এ ক্লাবের প্রেসিডেন্ট ও সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তিনি রোটারি ক্লাব অব চিটাগং সাগরিকার প্রেসিডেন্ট ছিলেন। তিনি অ্যাসিটেন্ট গভর্নর, ডেপুটি গভর্নর, জোনাল কো-অর্ডিনেটর, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেক্রেটারিসহ রোটারি ডিস্ট্রিক্ট এর বিভিন্ন পদে কাজ করেন। ২০১৭-১৮ রোটারিবর্ষে তিনি ডিস্ট্রিক্ট গভর্নর হিসেবে অত্যন্ত সুনামের দায়িত্ব পালন করেন। তিনি রোটারি ইন্টারন্যাশনাল কনভেনশন, প্রেসিডেন্সিয়াল কনফারেন্সসহ বিভিন্ন ইভেন্টে যোগ দিতে ইউএসএ, কানাডা, যুক্তরাজ্যসহ বিশ্বের ২০টির বেশি দেশ সফর করেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন একাডেমিক সেমিনার ও কনফারেন্সে কাগজপত্র উপস্থাপন করেছেন। এছাড়া তাঁর বহু গবেষণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক সাময়িক পত্রিকায় প্রকাশিত হয়।

ড. তৈয়ব চৌধুরী চট্টগ্রাম মা-শিশু জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি, চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন, বাংলাদেশ

ন্যাশনাল সোসাইটি ফর ব্লাইন্ডস, এফপিএবি, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও রাঙামাটি রাইফেল ক্লাবের আজীবন সদস্য। এছাড়া তিনি সিভিল সার্ভিস মেম্বার অব চিটাগং ক্লাব, রাঙামাটি ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, চট্টগ্রাম ইউনিভার্সিটি মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য।

ব্যক্তিগত জীবনে তৈয়ব চৌধুরী একপুত্র ও এক কন্যাসন্তানের জনক। তাঁর সহধর্মিনী ফারজানা হক রূপসা চট্টগ্রামের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও