মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

খালার বাড়িতে বেড়াতে এসে পেকুয়ায় লাশ হয়ে ফিরল দুই ভাই-বোন

নিজস্ব প্রতিবেদক

‎‎কক্সবাজারের পেকুয়ায় খালার বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে একই পরিবারে দুই শিশুর মৃত্যু হয়েছে।‎

- Advertisement -

‎রোববার (২ নভেম্বর) দুপুরে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের কইড়ার পাড়ায় এ ঘটনাটি ঘটে।

- Advertisement -shukee

‎‎পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া দুই শিশু মোহাম্মদ হাছান (৮) ও নূরী (১০) টৈটং ইউনিয়নের বনকানন এলাকার মো.আমিনের সন্তান।‎

‎স্থানীয়দের বরাতে, শনিবার মায়ের সঙ্গে মোহাম্মদ হাছান ও নূরী টৈটং ইউনিয়নের কইড়ার পাড়াস্থ খালার বাড়িতে বেড়াতে আসে। আজ রোববার দুপুরে খালা বাড়ির পাশে পুকুরের পাড়ে দুই আপন ভাই-বোন স্থানীয় অন্য শিশুদের সাথে খেলছিল। এক পর্যায়ে তারা দুইজনই পুকুরের পানিতে পড়ে যায়। এসময় অন্য শিশুদের শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পানিতে ভাসমান অবস্থায় হাছান ও নূরীকে উদ্ধার করে।‎

‎পরে দুই শিশুকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

‎শিশু মৃত্যুর বিষয় নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান,পুকুরো ডুবে ২ ভাই বোনের মৃত্যু হয়েছে, মৃতদেহ দুইটি নিজেদের বাড়ীতে রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও