শুক্রবার, ১ মে ২০২৬

[the_ad id='15178']

নদীতে নেমে নিখোঁজ ৫ শিশু সবার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঝিনাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ আরও এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এ নিয়ে নিখোঁজ পাঁচ শিশুর সবার লাশ উদ্ধার হল।

- Advertisement -

রবিবার (২ নভেম্বর) সকালে ঝিনাই নদীর চরহরিপুর এলাকা থেকে লাশটি স্থানীয়রা উদ্ধার করে বলে শ্যামগঞ্জ কালিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জিয়াউল হক জিয়া জানান। বৈশাখী নামের শিশুটি মাদারগঞ্জ উপজেলার চরভাটিয়ানী গ্রামের কৃষক হোসেন মিয়ার মেয়ে।

- Advertisement -shukee

এসআই জিয়াউল বলেন, “গত শুক্রবার বিকালে স্থানীয় একটি স্কুল মাঠে ফুটবল খেলা শেষে ঝিনাই নদীর চরভাটিয়ানী আমতলা এলাকায় যায় পাঁচ শিশু। সেখানে আনার সরকারবাড়ীর ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা। তাদের সবার বয়স ৮ থেকে ১০ এর মধ্যে।

“ফায়ার সার্ডিসের ডুবুরি দল শুক্র ও শনিবার অভিযান চালিয়ে চারজনের মৃতদেহ উদ্ধার করলেও নিখোঁজ ছিল বৈশাখী।” রবিবার সকালে তার মৃতদেহ ভেসে ওঠে বলে জানান এসআই জিয়াউল হক।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও