শুক্রবার, ৮ মে ২০২৬

[the_ad id='15178']

প্রাইম ব্যাংক গ্রাহকদের জন্য ফ্ল্যাট ক্রয়ে বিটিআই’র বিশেষ ছাড়

নিজস্ব প্রতিবেদক

প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াজ লিমিটেডের (বিটিআই) সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকরা বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াজ লিমিটেডের (বিটিআই) ফ্ল্যাট ক্রয়ে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।

- Advertisement -

সম্প্রতি রাজধানীর গুলশানে প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

- Advertisement -shukee

এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা বিটিআই থেকে ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে বিশেষ মূল্য ছাড় সুবিধা পাবেন- যা তাদেরকে দেশের প্রিমিয়াম রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগের সুযোগ আরও সহজলভ্য করবে।

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং বিটিআই’র পক্ষে স্বাক্ষর করেন ম্যানেজিং ডিরেক্টর এফ আর খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং বিটিআই’র এক্সিকিউটিভ ডিরেক্টর-মার্কেটিংয়ের মাশরুর হাসান মিমসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।

সর্বশেষ

এই বিভাগের আরও