সীতাকুণ্ড পৌরসভাধীন শেখপাড়াস্হ ব্যস্ততম ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবীতে সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
আজ রবিবার দুপুর ১২ টায় সীতাকুণ্ড সদর থেকে প্রায় এককিলোমিটার উত্তরে মহাসড়কের গা ঘেষে শতশত শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধারঅতিথি হিসেবে বক্তব রাখেন সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম।

বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী আরশাদ আমিন আকিব, বিদ্যালয়ের শিক্ষার্থী তাহসিন,সায়েম,রায়হান উদ্দীন, আল-আকফাশ,সাদিয়াসহ অন্যান্য ছাত্রছাত্রী ও নিরাপদ যাত্রী পরিবহন সমন্বয়কবৃন্দ।
প্রধান অতিথি অধ্যক্ষ জহিরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রায় চার শতাধিক ছাত্রছাত্রী ছাড়াও মহাসড়কের পশ্চিমে কয়েকটি গ্রামের হাজার হাজার বাসিন্দা দৈনন্দিন ব্যস্ততম ঢাকা – চট্টগ্রাম মহাসড়ক পার হয়ে সীতাকুণ্ড সদর ও নগরীতে যাতায়াত করে থাকে।
মহাসড়ক থেকে কলেজের সংযোগ রাস্তার মাথায় একটি ফুট ওভারব্রিজ খুবই জরুরী প্রয়োজন হয়ে পড়েছে উল্লেখ করে অধ্যক্ষ আরও বলেন, গত সপ্তাহে আমাদের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একজন শিক্ষক রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন-যা খুবই দুঃখজনক। কলেজের শিক্ষার্থী- শিক্ষক ছাড়াও শিবপুর, সৈয়দপুর এবং শেখপাড়া এলাকার হাজার হাজার বাসিন্দাদের নিরাপদে মহাসড়ক পারাপারের সুবিধার্থে সড়ক ও জনপথ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ফুট ওভারব্রিজ নির্মাণের জোর দাবী জানাচ্ছি।


