বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংক পিএলসি.-এর যৌথ উদ্যোগে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নে “স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)”-এর আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে প্রাইম টাওয়ারে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ২৫ জন উদ্যোক্তার মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক ( এসএমই অ্যান্ড এসপিডি) নওশাদ মোস্তফা ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আইয়ুব আলী ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী ।
এছাড়া উপস্থিত ছিলেন হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং হেড অব এসএমই মোহাম্মদ আমিনুর রহমান, প্রাইম ব্যাংক পিএলসির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই প্রশিক্ষণ প্রোগ্রামের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, ব্যবসা পরিচালনা সক্ষমতা উন্নয়ন এবং উদ্ভাবনী ব্যবসায়িক চিন্তাধারার বিকাশে সহায়ক ভূমিকা রাখছে প্রাইম ব্যাংক-যা দেশের এসএমই খাতের টেকসই প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

