বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

[the_ad id='15178']

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী দম্পতি ও পরিবারের সম্পদ ক্রোকের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুখমিলা জামান, ভাই আনিসুজ্জামান চৌধুরী এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

- Advertisement -

রোববার (৫ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

- Advertisement -shukee

আদালতের আদেশে ক্রোক হওয়া উল্লেখযোগ্য স্থাবর সম্পদের মধ্যে রয়েছে চট্টগ্রামের আর নিজাম রোড আবাসিক এলাকায় ২ হাজার ৪৯৯ বর্গফুটের একটি ফ্ল্যাট, পাঁচলাইশের প্রবর্তক সার্কেলে ১ হাজার ৯১৭ বর্গফুটের একটি ফ্ল্যাট এবং পূর্ব নাসিরাবাদে আরামিট সিমেন্টের নামে ২ হাজার ১৩৫ বর্গফুটের একটি ফ্ল্যাট।

দুদকের আবেদনে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে ৯ সদস্যের একটি যৌথ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানের সময় গোপন সূত্রে জানা গেছে- সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী, ভাই এবং অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা এসব স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। এতে রাষ্ট্রীয় স্বার্থ ক্ষতির আশঙ্কা থাকায় এসব সম্পদ অবিলম্বে ক্রোক করা প্রয়োজন বলে দুদক আদালতে আবেদন করে।

এর আগে, চলতি বছরের ৫ মার্চ সাইফুজ্জামান চৌধুরীর ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন একই আদালত। ওই হিসাবগুলোতে মোট ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার ৮৫ টাকা রয়েছে। এছাড়া গত ২২ জুন তার তিন সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

সর্বশেষ

এই বিভাগের আরও