শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

খুলশী কারাতে একাডেমির বেল্ট ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর দক্ষিণ খুলশী এলাকায় অবস্থিত খুলশী কারাতে একাডেমির বেল্ট ও সনদ প্রদান অনুষ্ঠান একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি লায়ন মো. হুমায়ুন কবির এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিহান রতন তালুকদার, চেয়ারম্যান জে,কে,এ, ডব্লিউ এফ, বাংলাদেশ। ৭ ড্যান বাংলাদেশ কারাতে ফেডারেশন।

- Advertisement -

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বদেশ এর সিনিয়র স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ চৌধুরী, লায়ন্স ক্লাব অব চিটাগাং রোজ ভ্যালীর প্রেসিডেন্ট লায়ন খাজা মাইনুদ্দীন , খুলশী চাইল্ড গ্রামার কে,জি স্কুলের প্রিন্সিপাল লায়ন লুভনা হুমায়ুন সুমি।

- Advertisement -shukee

আরো উপস্থিত ছিলেন খুলশী কারাতে একাডেমির প্রধান প্রশিক্ষক সেনসি প্রত্যয় বড়ুয়া, সহকারী প্রশিক্ষক মো. জাওয়াদ কবির রাইমান। সম্মানিত অভিভাবক – অভিভাবিকাগণের উপস্থিতিতে বিভিন্ন কিউতে যারা বেল্ট প্রাপ্ত হয়েছে তারা হচ্ছে যথাক্রমে, রোদেলা, তন্ময়ী, সূর্য, রুসাইদ, তাহিয়া, শরৎ, নুসাইবা, আমিনুল, শ্রেয়া,আরাধ্যা, মানতাসা, আকিবুল, নুহা, সৌতম, তানিশা, মাহির, জাওয়াদ, আহনাফ, আয়াশ, শায়ান, রুয়াইদ, আলিশা, জুহায়ের, মিহরান, ইজহান। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন আমিনুল ইসলাম।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও