মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

ডেঙ্গুতে ৯ ও চিকুনগুনিয়ায় ৫৬ জন আক্রান্ত চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায়  চট্টগ্রামে মশাবাহিত রোগ ডেঙ্গুতে ৯ ও চিকুনগুনিয়া ৫৬ জন আক্রান্ত হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৪, বেসরকারি হাসপাতালগুলোতে ৫ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার (২৯ আগস্ট) বিকালে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

- Advertisement -

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর এক হাজার ৪৯৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৫ জন। চলতি আগস্ট মাসে আক্রান্ত হন ৬২৪ জন। চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে ৭৬৪ জন নগরীর এবং ৭৩৫ জন জেলার অন্য এলাকার বাসিন্দা। এ ছাড়াও আক্রান্তদের মধ্যে ৭৮৮ জন পুরুষ, ৪৫৭ জন নারী ও ২৫৪ জন শিশু রয়েছে।

- Advertisement -shukee

অপরদিকে চলতি বছর চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭৪৪ জন। এর মধ্যে শিশু আক্রান্ত হয়েছেন ১৮৭, পুরুষ এক হাজার ৪৬৪ ও নারী এক হাজার ৯৩ জন।

চট্টগ্রামে উপজেলা পর্যায়ে ৭৩৫ আক্রান্তদের মধ্যে সীতাকুণ্ডে ২৫৩, বাঁশখালীতে ১৪৫, লোহাগাড়ায় ৬৬, সাতকানিয়া ৪৮, আনোয়ারায় ৬৪, রাউজান ৩০, কর্ণফুলীতে ২২, পটিয়ায় ১৯ জন, মীরসরাইয়ে ১৪, হাটহাজারীতে ১৯, চন্দনাইশে ১৭, বোয়ালখালীতে ১০, রাঙ্গুনিয়ায় ৯, ফটিকছড়িতে ১০ ও সন্দ্বীপে ৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৪ হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ১০৭ জন। ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৫ হাজার ৪৪৫ জন এবং ৪১ জনের মৃত্যু হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও