সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৮ আগস্ট) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক এম. সাদিকুল ইসলাম, পিএইচডি, এফসিএমএ।
- Advertisement -

ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মিসেস মাকসুদা বেগম সহ পরিচালনা পর্ষদের সদস্যগণ, শরী’আহ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক শাফিউজ্জামান এবং উল্লেখযোগ্য শেয়ারহোল্ডারগণ এতে অংশগ্রহণ করেন। এছাড়াও সভায় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকগণ উপস্থিত ছিলেন। ব্যাংকের কোম্পানী সচিব মো. নাজমুল আহসান, এফসিএস সভা পরিচালনা করেন।

