শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা সায়েন্টিফিক রিভিউ কমিটির প্রথম সভা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গবেষণা সায়েন্টিফিক রিভিউ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ এবং নার্সিং কলেজ, স্কুলের অধ্যক্ষ, আইনজীবী উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ। উপাচার্য মহোদয় গবেষণার মান বিশ্বমানের করার জন্য সকল সদস্যকে নির্দেশনা প্রদান করেন।
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ অর্থ বছর থেকে এ পর্যন্ত প্রায় আড়াই কোটি টাকা অনুদান প্রদান করেন। তারই নিমিত্তে ২০২৫-২৬ অর্থ বছরে ৫৫ টি প্রটোকল জমা পড়ে। জমাকৃত প্রটোকল সমূহ যাচাই বাছাই করে আগামী এক মাসের মধ্যে গ্র্যান্ট প্রদান করা হবে।

- Advertisement -shukee

সর্বশেষ

এই বিভাগের আরও