মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

যাত্রীবাহী বাস উল্টে কক্সবাজারে ২যাত্রী নিহত , ১৫ আহত

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের চকরিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন; সেইসঙ্গে আহত হয়েছেন আরও ১৫ জন যাত্রী।

- Advertisement -

বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার হারবাংয়ের গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -shukee

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মুহাম্মদ আরিফুল আমিন। তবে, হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

মুহাম্মদ আরিফুল আমিন বলেন, হানিফ পরিবহন নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা অনেক যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন। পরে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের টিম এবং স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালিয়ে ছয়জন যাত্রীকে জীবিত উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ সময় দুইজনকে মৃত উদ্ধার করা হয়।

 

সর্বশেষ

এই বিভাগের আরও