বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

ডিসি পার্কের পুকুরে মাছ অবমুক্তকরণ- বৃক্ষরোপণ ও ফ্লাওয়ার জোন উদ্বোধন

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ডের ফৌজদারহাট সমুদ্র উপকূলে অবস্থিত ডিসি পার্ক জলাশয়ে মাছ অবমুক্তকরণ, ,ফুল ও বৃক্ষ চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (৩০ জুন) সকাল ১১ টায় এসব কার্যক্রমের আনষ্ঠানিক উদ্বোধন  করেন  জেলা প্রশাসক ও  জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

- Advertisement -

এ সময় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক বলেন, “আমরা চাই ডিসি পার্ক চট্টগ্রামের একটি সম্পদে পরিণত হোক। সারা বছরই যেন ডিসি পার্কে দর্শনার্থীদের জন্য প্রাণবন্ত-উৎসবমুখর পরিবেশ থাকে এজন্য আমরা বছরব্যাপী বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেছি এবং নানাবিধ উন্নয়ন-সংস্কার কাজ হাতে নিয়েছি।” আগামী ১২ জুলাই মাছ ধরা উৎসব উপলক্ষে মাছ অবমুক্তকরণ করেন তিনি।

- Advertisement -shukee

চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) এ. কে.এম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা প্রশাসক  ডিসি পার্কে মাসব্যাপী  সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচি  ও নবসৃষ্ট একটি  ফ্লাওয়ার জোন উদ্বোধন করেন। ফ্লাওয়ার জোনে প্রায় ৪০ প্রজাতির নানান জাতের  ফুল  রয়েছে।

নবসৃষ্ট ফ্লাওয়ার জোনের উদ্বোধন করছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম

সর্বশেষ

এই বিভাগের আরও