মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

চট্টগ্রামে আরও একজন

২৪ ঘণ্টায় আরও করোনা শনাক্ত ১০ জনের

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় ১০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। ১০৭ জনের নমুনা পরীক্ষা করে এই ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে ২৪ ঘণ্টায় আক্রান্ত কারও মৃত্যু হয়নি। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৭০ জনে।

- Advertisement -

বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -shukee

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের প্রত্যেকেই ঢাকা মহানগরী এলাকার বাসিন্দা। এর আগে গতকাল (১০ জুন) ১০১ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুইজন। এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৮০ জনে দাঁড়িয়েছে।

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০৯ দশমিক ৩৫ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

চট্টগ্রামে আরও একজনের শরীরে করোনা শনাক্ত

চট্টগ্রামে নতুন করে আরও একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (১১ জুন) বিষয়টি নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এর আগের দিন মঙ্গলবার তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তি ২৭ বছর বয়সী এক পুরুষ, যিনি নগরীর বাসিন্দা। তার নমুনা পরীক্ষা করা হয়েছে নগরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত কয়েকদিনে চট্টগ্রামে মোট চারজন কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। আক্রান্তদের মধ্যে তিনজন নগরবাসী এবং একজন মীরসরাই উপজেলার বাসিন্দা।

এ বিষয়ে চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, ‘চট্টগ্রামে করোনার সংক্রমণ ফের বাড়ছে। ঢাকার নির্দেশনা অনুযায়ী আমরা নিয়মিত নমুনা পরীক্ষা করছি এবং আক্রান্তদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছি।’

তিনি আরও জানান, বিশেষ করে ৬৫ বছরের বেশি বয়সী জনগণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার গুরুত্ব বেশি। তিনি সবাইকে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্য সুরক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।

সর্বশেষ

এই বিভাগের আরও