রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

জয়নুল আবেদীনের সৃজনশীল চেতনা শিশুদের মাঝে ছড়িয়ে দিতে হবে: মেয়র ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

শিল্পাচার্য জয়নুল আবেদীনের সৃজনশীল চেতনা শিশুদের মাঝে ছড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

তিনি বলেন, “শিল্পাচার্য জয়নুল আবেদীন শুধু একজন চিত্রশিল্পীই নন, তিনি ছিলেন এদেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তার চিন্তা ও কল্পনাশক্তি, সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতা—সব কিছুই আজকের শিশুদের জন্য অনুকরণীয়। আমাদের শিশুদের মধ্যে সেই সৃজনশীল চেতনার বিকাশ ঘটাতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।”

- Advertisement -shukee

মঙ্গলবার (২০মে) থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে শিশু সংগঠক আবদুল আউয়ালের সভাপতিত্বে আয়োজিত ১৮তম শিল্পাচার্য জয়নুল আবেদীন স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।

মেয়র আরও বলেন, “আজকের শিশু আগামী দিনের কর্ণধার। তাদের শৈশব থেকেই সৃজনশীল চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। চিত্রাঙ্কন, সংগীত, নৃত্যসহ বিভিন্ন শিল্পকর্মের মধ্য দিয়ে শিশুদের চিন্তার জগৎ প্রসারিত হয়। এই আয়োজনে অংশগ্রহণকারী সব শিশুদের আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”

তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এ ধরনের আয়োজনে আমি সব সময় পাশে আছি এবং থাকব। আমি আশা করি, ভবিষ্যতেও চট্টগ্রামে শিশুদের জন্য সৃজনশীল কর্মকাণ্ডের আয়োজন আরও বৃদ্ধি পাবে।”

অনুষ্ঠানে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন মেয়র ডা. শাহাদাত হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী, সাংস্কৃতিক কর্মী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও