রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

চসিকের অভিযানঃ রাস্তায় নির্মাণ সামগ্রী রাখায়  ৪৪ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এর নেতৃত্বে আজ  (২০ মে ) নগরীর জানে আলম দোভাষ সড়কে ( বাকলিয়া এক্সেস রোড ) অভিযান পরিচালিত হয়।

- Advertisement -

অভিযানে জানে আলম দোভাষ সড়কের ( বাকলিয়া এক্সেস রোড ) ফুটপাত ও রাস্তার অবৈধ ভাবে নির্মাণ সামগ্রী রেখে ও দোকান নির্মাণ করে জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে ৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ করা হয় এবং নির্মাণ সামগ্রী তাৎক্ষণিক সরিয়ে নেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও