শনিবার, ৯ মে ২০২৬

[the_ad id='15178']

সোশ্যাল ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মধ্যে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল পিএলসি- এর মধ্যে রবিবার ( ১৮ মে ) একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে সোশ্যাল ইসলামী ব্যাংকের কার্ডহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল পিএলসি- এর বিভিন্ন সেবায় ১০%-২০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধাসহ নানাবিধ সুবিধা পাবেন।

- Advertisement -

সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সায়াদাত এর উপস্থিতিতে ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ও বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আহমেদ জাহিদ হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

- Advertisement -shukee

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসআইবিএল এর শ্যামলী শাখার ব্যবস্থাপক মো. সেলিম উল্লাহ, হাসপাতালের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও