বুধবার, ৬ মে ২০২৬

[the_ad id='15178']

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় তরুণ-তরুণী নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরা পূর্ব থানায় এলাকায় সেলফি তোলার সময় টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় এক তরুণ ও এক তরুণী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

- Advertisement -

শনিবার (২৬ এপ্রিল) রাত আটটার দিকে গুরুতর আহত অবস্থায় ওই তরুণকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর ওই তরুণী ঘটনাস্থলেই মারা যান।

- Advertisement -shukee

ওই তরুণকে হাসপাতালে নিয়ে আসা শুভ নামে নামের এক ব্যক্তি জানান, উত্তরা পূর্ব থানার ৮ নম্বর সেক্টরের শেষ মাথায় রেল ক্রসিংয়ে ওই তরুণ-তরুণী রেললাইন দিয়ে হাঁটছিল এবং তারা সেলফি তুলছিল। এ সময় একটি ট্রেন ঢাকার দিকে এবং একটি ট্রেন টঙ্গীর দিকে যাচ্ছিল। ওই ট্রেন দুটি সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ক্রসিং করার সময় টঙ্গীগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই তরুণী মারা যায়। আর গুরুতর আহত অবস্থায় ওই তরুণকে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, উত্তরা থেকে আহত অবস্থায় এক তরুণকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি আমরা রেলওয়ে থানা পুলিশকে জানিয়েছি।

সর্বশেষ

এই বিভাগের আরও