রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

 বিদেশমুখী রোগীদের আস্থা বাড়াতে  চিকিৎসকদের ভূমিকা রাখার আহ্বান সিটি মেয়রের

নিজস্ব প্রতিবেদক

আইএএইচএস  ইউএসটিসি ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (ডা. মতিউর-ডা. রিয়াজ, ২০২৪-২৫) এর আয়োজনে বৃহস্পতিবার (২৪এপ্রিল) অনুষ্ঠিত হয় ইন্টার্ন চিকিৎসকদের বিদায়, রিসেপশন ও শপথ গ্রহণ অনুষ্ঠান।

- Advertisement -

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -shukee

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিএ সভাপতি ডা. মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসটিসি মেডিকেল ডিরেক্টর ও সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. বদিউল আলম, আই.এ.এইচ.এস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রমা বড়ুয়া, ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আব্বাস উদ্দিন এবং মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সৈয়দ আহমেদ জাবেদ।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, “স্বাস্থ্যখাত দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতগুলোর একটি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পূর্ববর্তী সরকারের সময়ে এই খাতে বাজেট বরাদ্দ ছিল অপ্রতুল। ফলে স্বাস্থ্যসেবা কাঠামোতে দুর্বলতা তৈরি হয়েছে, যা জনগণের মধ্যে আস্থার সংকট সৃষ্টি করেছে।”

তিনি আরও বলেন, “একজন চিকিৎসকের সবচেয়ে বড় গুণ হওয়া উচিত মানবিকতা। রোগীর কথা মন দিয়ে শোনা এবং সহানুভূতিশীল আচরণ করা—এই দুইটি গুণ একজন চিকিৎসককে জনগণের আস্থার প্রতীক করে তোলে। রোগীরা শুধু ওষুধ নয়, ভালোবাসা ও বিশ্বাস খুঁজে চিকিৎসকের কাছে আসে। তাই আস্থা ফেরাতে হলে চিকিৎসকদের আন্তরিক হতে হবে, রোগীর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে।”

ডা. শাহাদাত হোসেন বলেন, “ইন্টার্ন চিকিৎসকরা একসময় দেশের বিশেষজ্ঞ চিকিৎসক হবেন। তাই শুরু থেকেই মানবিক মূল্যবোধ ও পেশাগত নৈতিকতা মেনে চলার চর্চা করতে হবে। চিকিৎসা শুধু পেশা নয়, এটি একটি সেবামূলক ব্রত। এই ব্রত পালনের মধ্য দিয়েই আমরা মানুষের আস্থা অর্জন করতে পারি।”

এ সময় তিনি দেশের স্বাস্থ্যখাত পুনর্গঠনে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার দিকেও ইঙ্গিত করেন। মেয়র বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানো হবে। বাজেট বরাদ্দ বাড়িয়ে দেশের প্রতিটি অঞ্চলে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা হবে। দেশের মানুষ যাতে আর বিদেশমুখী না হয়, সে লক্ষ্যে আধুনিক হাসপাতাল, গবেষণা প্রতিষ্ঠান এবং দক্ষ চিকিৎসক তৈরিতে আমরা অগ্রাধিকার দেব।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রফেসর ডা.সাবিনা ইয়াসমিন, সহযোগী অধ্যাপক ডা. কুদির, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম সম্পাদক ও ইউএসটিস‘র ছাত্র সংসদের সাবেক জি.এস সহযোগী  অধ্যাপক ডা. রিফাত কামাল রনি, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা.মহসিনুল আজাদ জায়েদ, ইউএসটিসি’র ছাত্রদলের আহবায়ক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ডা. গিয়াস উদ্দিন নয়ন, তানিম, ওমর, রূপম, তাওসিফ, মারুফ, রোহান ,অহর, ওয়াসি, শামস, মিনহাজ, আশিক, সায়েদ, মিশালসহ আইএএইচএস ইএসটিসি মেডিকেল কলেজের চিকিৎসক, শিক্ষক, ইন্টার্ন ডাক্তার ও ছাত্রছাত্রীবৃন্দ।

সর্বশেষ

এই বিভাগের আরও