মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

কক্সবাজারে বিমান বাহিনীর সাথে স্থানীয়দের সংঘর্ষ, নিহত ১ ও আহত ১০

কক্সবাজার সংবাদদাতা

কক্সবাজার পৌরসভায় বিমান বাহিনী ও স্থানীয় কুতুবদিয়াপাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

- Advertisement -

নিহত ব্যক্তির নাম শিহাব কবির নাহিদ (৩০)। তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়ার বাসিন্দা এবং পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তিনি কক্সবাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকার আমেনা খাতুনের ছেলে।

- Advertisement -shukee

কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছে, তা উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে কিছু দুর্বৃত্ত কক্সবাজারের বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে জানানো হয়েছে। আইএসপিআর জানিয়েছে, হামলার ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

সর্বশেষ

এই বিভাগের আরও