কক্সবাজারের নাজিরারটেকে ইপসা – ফ্রি কিডস প্রজেক্টের আওতায়, কারিগরী প্রশিক্ষণপ্রাপ্ত শিশুদের মাঝে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা সলিডার সুইস এর অর্থায়নে পরিচালিত প্রকল্পের আওতাধীন ৫০ জন শিশু এ সময় সার্টিফিকেট গ্রহণ করে।
গত ২৭ নভেম্বর বিকেলে অনুষ্ঠিত সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক রুবাইয়া আফরোজ।

ইপসা’র প্রোগ্রাম অফিসার আলী আদনান এর সঞ্চালনা এবং এডভোকেসি ফোকাল মুহাম্মদ আলী শাহীন – এর সভাপতিত্বে অনুষ্ঠিত সার্টিফিকেট বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক শাহ মোফাখখেরুল ইসলাম, সলিডার সুইস বাংলাদেশ চ্যাপ্টারের টেকনিক্যাল অফিসার লাকি আক্তার, Head of humanitarian action Vera Haag Arbenz, Detector Communication and Fund Rising of Swiss Solidarity Judith Schuler, কক্সবাজার সদর উপজেলা শিক্ষাকর্মকর্তা জবরুত খান প্রমুখ।
সভা শুরুর আগে এডিসি রুবাইয়া আপরোজ ইপসা- ফ্রি কিডস প্রজেক্টের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ও প্রশিক্ষণপ্রাপ্ত শিশুদের সাথে কথা বলেন।
উল্লেখ্য, দাতা সংস্থা সলিডার সুইস এর অর্থায়নে ইপসা – ফ্রি কিডস প্রজেক্ট ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজারে কাজ করে আসছে।


