Thursday, 17 September 2026

[the_ad id='15178']

দেশিয় অস্ত্রসহ ডাকাত আটক আনোয়ারায়

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম আনোয়ারায় অস্ত্র ও ডাকাতি মামলার আসামি এবং ডাকাত দলের সক্রিয় এক সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (২২) নভেম্বর মধ্যরাতে উপজেলার বারখাইন ইউনিয়নের নিজ বাড়িতে যৌথবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়।

- Advertisement -

আটককৃত শাহাদত হোসেন (৪৪) বারখাইন ইউনিয়নের মৃত আব্দুস সবুরের ছেলে। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় অস্ত্র ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন সে আত্মগোপনে ছিল।

- Advertisement -shukee

সেনাবাহিনী সূত্রে জানা যায়, আটককৃত শাহাদাত একজন স্থানীয় পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন সময় স্থানীয় বড় পশু বাজার সরকার হাটে চাঁদাবাজি ও দেশিয় অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি প্রদর্শন এবং ডাকাতির অভিযোগ পাওয়া যায়।

তার বিরুদ্ধে আনোয়ারা থানায় অস্ত্র ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল সে। গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় আসামি নিজ বাড়িতে অবস্থান করছে। রাতে ঝটিকা অভিযান চালিয়ে দেশিয় অস্ত্রসহ তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইরতিজা জানান, বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র নিয়ে সক্রিয় ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়। পরে জব্দকৃত মালামাল ও আসামিকে আইনী প্রক্রিয়ার জন্য আনোয়ারা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও