শুক্রবার, ১ মে ২০২৬

[the_ad id='15178']

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় তুলে দেয়ার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

পুলিশ সংস্কার কমিশন পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় তুলে দেয়ার সুপারিশ করেছে বলে জানিয়েছেন কমিশনপ্রধান সফর রাজ হোসেন।

- Advertisement -

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার নিজ দপ্তরে পুলিশ সংস্কার কমিশনের প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

- Advertisement -shukee

এ সময় পুলিশ সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘পুলিশ সংস্কার কমিশন পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ করবে। এ ক্ষেত্রে এনআইডি কার্ড হতে পারে ভেরিফিকেশনের মানদণ্ড।’

সফররাজ হোসেন আরও বলেন, হাইকোর্টের নির্দেশনা মেনে পুলিশ গ্রেপ্তার ও রিমান্ডে নিতে পারবে- এমন সুপারিশ করা হবে। তবে সুপারিশ এখনও চূড়ান্ত হয়নি। সরকার সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেবে। ৫৪ ধারা সংশোধনের সুপারিশ করা হবে।

সর্বশেষ

সোনার দাম আরও কমলো

এই বিভাগের আরও