বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

গাড়ি চাপায় সীতাকুণ্ডে এক নারীর প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ডে গাড়ি চাপায় এক নারী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল আনুমানিক ৫ টার দিকে উপজেলার শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করেন।

- Advertisement -

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেল ৫টার দিকে সীতাকুণ্ড উপজেলার শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় গ্রাম্য একটি সড়ক পার হচ্ছিল মধ্যবয়সী এক নারী। এ সময় গাড়ি চাপায় তার মৃত্যু ঘটে।

- Advertisement -shukee

ঐ এলাকার স্থানীয়রা জানান, সড়কে গাড়ি চাপায় এক নারী নিহত হয়েছে। ঐ নারী মানসিক ভারসাম্যহীন ছিল। পুলিশ ঘটনাস্থলে এসে নিহত নারীর মরদেহটি উদ্ধার করে নিয়ে গেছেন।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মুজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়কে গাড়ি চাপায় এক নারী নিহত হয়েছেন।

 

 

 

 

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও