বুধবার, ৬ মে ২০২৬

[the_ad id='15178']

অতি দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে: বুলু

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারকে অতিদ্রুত জাতীয় নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেছেন, না হয় এ আন্দোলন-সংগ্রামে শহীদের রক্ত বৃথা যাবে।

- Advertisement -

রবিবার (১০ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরীর কান্দিরপাড়ে কুমিল্লা বিভাগীয় বিএনপি আয়োজিত র‍্যালি শেষে এসব কথা বলেন তিনি।

- Advertisement -shukee

বরকত উল্লাহ বুলু বলেন, তারেক রহমান দুই বছর চেষ্টা করে রাষ্ট্র সংস্কারে ৩১ দফা তৈরি করেছেন। রাষ্ট্রের এমন কোনো বিষয় নেই, যা ৩১ দফার মধ্যে নেই। এটাই রাষ্ট্রের মূল সংস্কার। বিএনপি এককভাবে ক্ষমতায় যেতে চায় না।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশকে যে জায়গায় নিয়ে গেছে, সেখান থেকে উত্তোলন করতে সকলের ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়।

এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারি আবু ও সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।

 

সর্বশেষ

এই বিভাগের আরও