বুধবার, ৬ মে ২০২৬

[the_ad id='15178']

জন্মদিনে ২৫ কেক কাটলেন মিম

বিনোদন প্রতিবেদক

দিনটি বিদ্যা সিনহা মিমের জন্য দারুণ স্পেশাল। কারণ আজ তার জন্মদিন। প্রতি বছর এই দিনটি দারুণ সব সারপ্রাইজ প্রাপ্তির মধ্য দিয়ে চলে যায় এই নায়িকার। দিন শেষে তাই একরাশ মুগ্ধতা নিয়ে সবার কাছে কৃতজ্ঞতা জানান তিনি।

- Advertisement -

এই তো গেল বছর এই দিনে রাতে বাসায় গিয়ে দেখেন ১০টি কেক তার জন্য হাজির! চারপাশে বাহারি আলোর ঝলকানিতে দাঁড়িয়ে আছেন ভালোবাসার সব মানুষরা। এমন সারপ্রাইজে অশ্রুসিক্ত হয়ে উঠেছিল মিমের দুই চোখ। সে দৃশ্যের আজ বছর পূর্ণ হলো। জীবন থেকে আরও এক বসন্ত গত হলো অভিনেত্রীর।

- Advertisement -shukee

আজকের এই বিশেষ দিনেও ভালোবাসার মানুষরা চমকে দিয়েছেন মিম। নায়িকা জানালেন, ‘রাত থেকে  বিকেল পর্যন্ত প্রায় ১০ থেকে ১৫টির মত কেক কাটা শেষ। বাসায় গিয়ে আরো ১০টি৷ আরও যে কয়টা কাটতে হবে সেটা অজানা! মিম বললেন, জন্মদিনের প্রথম প্রহর থেকেই একাধিক কেক কাটার মধ্য দিয়ে শুরু হয়েছে। বিকেল অব্দি ২৫টির মতো কেক কাটলাম।’

তবে মিমের দিনের সর্বশেষ সারপ্রাইজটা দিয়েছে তার প্রিয় প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান। কারণ রিমার্ক এইচবি লিমিটেডের অরিক্স, হারল্যান ও লিলি ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিম। তাই দিনটি স্মরণীয় করে রাখতেই অভিনেত্রীকে গুলশানের অফিসে এনে বিশাল সাইজের কেক কেটে পুরো অফিসের কর্মীরা শুভকামনায় ভাসান। এ সময় আবেগে আপ্লুত হয়ে যান মিম। খুশিতে ছল ছল করে উঠে নায়িকার আঁখি যুগল।

 

সর্বশেষ

এই বিভাগের আরও