মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

ডেঙ্গু আক্রান্তে আরও ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

দেশে চলতি বছরের অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৬ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৮৬। যা এক বছরে সর্বোচ্চ দ্বিতীয় মৃত্যু বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

- Advertisement -

স্বাস্থ্য অদিদপতর বলছে ২০২৩ সালে ডেঙ্গু সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করে। ওই বছর দেশে ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

- Advertisement -shukee

এদিকে সেপ্টেম্বরে ডেঙ্গু সংক্রমণের সংখ্যা সাড়ে ৬ হাজার থেকে ২১ হাজার হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, অক্টোবরে সংক্রমণের সংখ্যা আরও বাড়তে পারে। নভেম্বরে প্রাদুর্ভাব অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, শক্তিশালী প্রতিরোধমূলক ব্যবস্থা না নেয়া হলে এ বছর মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব ইতোমধ্যে দেশের ৬৪ জেলায় ছড়িয়ে পড়েছে। তবে আগের বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, পূর্ববর্তী বছরগুলোতে এই সময়ে ডেঙ্গু কখনও ৬৪ জেলায় ছড়ায়নি।

সর্বশেষ

এই বিভাগের আরও