রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

আনসার আল ইসলামের প্রশিক্ষণ শাখার প্রধানসহ ৬ গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের প্রধান সমন্বয়কারী ও প্রশিক্ষণ শাখার প্রধানসহ  ৬জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তার প্রধান সমন্বয়কারীর নাম আব্দুর রাজ্জাক ওরফে ইসহাক ওরফে সাইবা।

- Advertisement -

সোমবার (১১ ডিসেম্বর) ভোরে ঢাকার নারায়নগঞ্জের রুপগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান।

- Advertisement -shukee

তিনি আরো বলেন, রাজধানীর আশুলিয়া, সাভার, মানিকগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ এলাকার আনসার আল ইসলামের প্রধান সমন্বয়কারী ও প্রশিক্ষণ শাখার প্রধান আব্দুর রাজ্জাক ওরফে ইসহাক ওরফে সাইবাসহ ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও