নিজস্ব প্রতিবেদক *

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে দেশব্যাপী বিএনপি ও জামায়াতের অগ্নিসংযোগ, সন্ত্রাস, নৈরাজ্য ও দেশের উন্নয়ন বিরোধী তৎপরতার বিরুদ্ধে আজ শুক্রবার এক প্রতিবাদ সভা ও কোটা আন্দোলনে সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে পরিষদের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুন এর সভাপতিত্বে এবং পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সৈয়দ মো. ইউসুফ এর সঞ্চালনায় বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, চট্টগ্রাম কেন্দ্রের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুন বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। স্বাধীনতা বিরোধীরা কোটা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ঢুকে পর্যায়ক্রমে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করে চলছে। বিএনপি, জামায়ত চক্র কোমলমতি ছাত্র-ছাত্রীদের ভুল বুঝিয়ে বিভ্রান্ত করছে এবং ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে দেশ ও দেশের স্থাপনায় ধংসের চক্রান্ত করছে। তাই পরিষদের সদস্যদের প্রতি ও সাধারণ জনগণের প্রতি তিনি আহ্বান জানান তাদের সন্তানরা যেন বিপদগামী না হয়। আমরা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই লক্ষ্যে, আমাদের সবাইকে একসাথে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করে কাজ করতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে। বর্তমান প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানাতে হবে।
অন্যান্য বক্তারা বলেন, এই সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছে এবং আগামী স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে। আর একটি অপশক্তি গোষ্ঠী তা ব্যবহার করে দেশের ও আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। এই ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। বক্তারা আরো বলেন, রাষ্ট্রীয় সম্পদ অর্থাৎ জনগণের সম্পদ নষ্টকারীদের সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে বিচারের জোর দাবী জানানো হয়।
প্রতিবাদ সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী এনামুল বাকী, সহ-সভাপতি প্রকৌশলী এম. এ. রশীদ, সহ-সভাপতি প্রকৌশলী খুরশেদ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রাজীব বড়ুয়া, যুগ্ম সম্পাদক প্রকৌশলী আবু মো. রাশেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান, যুগ্ম সম্পাদক প্রকৌশলী মো. আবুল হাশেম, সহ-প্রচার সম্পাদক প্রকৌশলী অসীম সেন, দপ্তর সম্পাদক প্রকৌশলী শেখ রাব্বে তৌহিদুল ইসলাম, পিইঞ্জ., বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাঈন উদ্দিন জুয়েল, তথ্য বিষয় সম্পাদক প্রকৌশলী মো. আশিকুল ইসলাম, কার্যকরী সদস্য প্রকৌশলী উদয় শেখর দত্ত, প্রকৌশলী প্রদীপ কুমার দাশ, প্রকৌশলী মোঃ আবু সোহেল, প্রকৌশলী গিয়াস ইবনে আলম, প্রকৌশলী প্রদীপ বড়য়া, প্রকৌশলী সৈকত কান্তি দে, প্রকৌশলী এ এফ এম সাকিব আমান, প্রকৌশলী রিদওয়ানুর রহমান। সাধারণ সদস্য প্রকৌশলী আরিফুল, প্রকৌশলী সুভাষ চক্রবর্তী, প্রকৌশলী নুরুল আবছার পিইঞ্জ., প্রকৌশলী আবুল কালাম, প্রকৌশলী কেনোয়ার হোসেন, প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া শাকিল, প্রকৌশলী মঈন আহমেদ, প্রকৌশলী কবির মিশু, প্রকৌশলী আদর চৌধুরী, প্রকৌশলী সাজিদ, প্রকৌশলী মো. খোরশেদ আলী, প্রকৌশলী শাওন সাহা ও প্রকৌশলী তমাল কুমার মজুমদারসহ অন্যান্য প্রকৌশলীবৃন্দ। সবশেষে কোটা আন্দোলনে সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ আবু তাহের।

