Friday, 4 September 2026

[the_ad id='15178']

পথচারীদের মাঝে সিটি মেয়রের পক্ষে সুপেয় পানি ও শরবত বিতরণ 

নিজস্ব প্রতিবেদক *

- Advertisement -
সুপেয় পানি ও শরবত বিতরণ করছেন ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন।

প্রচণ্ড তাপদাহে শ্রমজীবী ও পথচারীদের তৃষ্ণা নিবারণ এবং স্বাস্থ্য ঝুঁকি কমাতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আজ  রবিবার থেকে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর পক্ষে সুপেয় পানি ও শরবত বিতরণ শুরু করেন ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন।

- Advertisement -shukee

শরবত বিতরণকালে তিনি বলেন, সুর্য সরাসরি বিষুবরেখার উপর অবস্থানের কারণে দেশের বিভিন্নস্থানে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই ধারাবাহিকতা আরো কয়েকদিন থাকবে বিধায় তাপমাত্রা ৩৫ থেকে ৪০ডিগ্রি উঠানামা করবে। এ তাপমাত্রা উঠানামার কারণে ডি-হাইড্রেশন ও সান স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নগরবাসীকে যথাসম্ভব ঘরে থাকা ও পরিমাণমতো পানি পান করার আহ্বান জানাচ্ছি আমরা।

ড. প্রণব কুমার বড়ুয়া’র মৃত্যুতে শোক জানান সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বাংলদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রাক্তন মহাসচিব ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষাবিদ ড. প্রণব কুমার বড়ুয়া’র মৃত্যুতে জাপান থেকে এক বার্তায় সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী গভীর শোক জানান। মেয়র মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

লিল এস্টেটের রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করছেন ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন

জলিল এস্টেটের রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন

নগরীর পাথরঘাটা গঁঙ্গা মন্দির জলিল এস্টেটের রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন চসিক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন। আজ রবিবার সকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সংরক্ষিত কাউন্সিলর লুৎফুন নেছা বেবী দোভাষ। উপস্থিত ছিলেন-রনজন দাশ কানু, তরনী সেন, মওলানা ইউসুফ, রাধাবাশী দাশ, মোহাম্মদ জাহেদ,অনজন সিকদার, উৎপলেন্দু রাহা প্রমুখ।

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও