Sunday, 30 August 2026

[the_ad id='15178']

চ্যাম্পিয়ন রোটারি ক্লাব অ্যাঙ্কর সিটি চট্টগ্রাম, রানার্সআপ চিটাগাং অ্যারিস্টোক্র্যাট

রোটারি মেগা ফুটবল ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রোটারি মেগা ফুটবল ফেস্ট ২০২৬। রোটারি RIPSA টিমের উদ্যোগে এবং রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের আয়োজনে গতকাল (২৮ আগস্ট) চট্টগ্রামের চান্দগাঁওস্থ ফরচুন এরিনা টার্ফে এ ফুটবল ফেস্ট অনুষ্ঠিত হয়।

- Advertisement -

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইভেন্ট চেয়ারপারসন পিপি কামরুন নাহার সুমী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকোণ পত্রিকার চেয়ারম্যান ও রিপসা অ্যাসিট্যান্ট কান্ট্রি কো- অর্ডিনেটর পিপি জসিম উদ্দিন চৌধুরী।

- Advertisement -shukee

মেগা ফুটবল ফেস্টের সার্বিক খেলা পরিচালনা করেন কো-অর্ডিনেটর পিপি মিনহাজ উদ্দিন নাহিয়ান। এসময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সিনিয়র কো-অর্ডিনেটর সিপি আবু তৈয়ব, স্পেশাল এইড পিপি এমদাদুল আজিজ চৌধুরী, সার্ভিস প্রজেক্ট কো-অর্ডিনেটর সিপি মো. নজরুল ইসলাম নান্টু, কো-অর্ডিনেটর সিপি ইব্রাহিম হাসান, ডেপুটি কো-অর্ডিনেটর পিপি সুদীপ কুমার চান্দ, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর পিপি কাজী হাসানুজ্জামান সান্টু, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর পিপি আশরাফুল আলম, ডেপুটি কো-অর্ডিনেটর পিপি জমির উদ্দিন এবং আয়োজক ক্লাবের সভাপতি রোটারিয়ান পঙ্কজ বিশ্বাসসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্য ও রোটারিয়ানরা।

নয়টি রোটারি ক্লাবের অংশগ্রহণ

রোটারি মেগা ফুটবল ফেস্ট ২০২৬-এ চট্টগ্রাম অঞ্চলের মোট নয়টি রোটারি ক্লাব অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো

১. রোটারি ক্লাব অব অ্যাঙ্কর সিটি চট্টগ্রাম
২. রোটারি ক্লাব অব চিটাগাং অ্যারিস্টোক্র্যাট
৩. রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল
৪. রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ
৫. রোটারি ক্লাব অব এনসিয়েন্ট চিটাগাং
৬. রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটি
৭. রোটারি ক্লাব অব চিটাগাং পার্ল
৮. রোটারি ক্লাব অব ইসলামাবাদ
৯. রোটারি ক্লাব অব রিভারাইন হালদা

দিনব্যাপী এ ফুটবল আয়োজনে রোটারিয়ানদের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় হয়। প্রতিযোগিতাকে ঘিরে অংশগ্রহণকারী দল ও সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

অ্যাঙ্কর সিটি চ্যাম্পিয়ন

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় রোটারি ক্লাব অব অ্যাঙ্কর সিটি চট্টগ্রাম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রোটারি ক্লাব অব চিটাগাং অ্যারিস্টোক্র্যাট রানার্সআপ হয়।

আয়োজকরা জানান, রোটারিয়ানদের মধ্যে পারস্পরিক বন্ধন, নেতৃত্বের বিকাশ, দলীয় চেতনা ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, আনন্দময় ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করাই ছিল রোটারি মেগা ফুটবল ফেস্ট ২০২৬-এর মূল উদ্দেশ্য।

সর্বশেষ

এই বিভাগের আরও