রংপুর ডিভিশন ওয়েলফেয়ার সোসাইটি, চট্টগ্রাম এর উদ্যোগে মাংস ও মাংসজাত পণ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি ও এর ক্ষতিকর প্রভাব বিষয়ক সেমিনার শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. কবিরুল ইসলাম খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান মোঃ শাহীন আলম সরকারের সঞ্চালনায় মূল আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্সেস এন্ড নিউট্রিশন বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক ড. মো.ফয়সাল।
স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অর্থ সম্পাদক- প্রকৌশলী মো. আল আমিন ইসলাম।

মূল আলোচক অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম মাইক্রোপ্লাস্টকিরে মতো অদৃশ্য ঝুঁকি কীভাবে আমাদরে খাদ্যশৃঙ্খল, পরবিশে ও জনস্বাস্থ্যরে ওপর র্দীঘময়োদি প্রভাব ফলেতে পারে- এমন গুরুত্বর্পূণ বষিয়ে জ্ঞান ও সচতেনতা বৃদ্ধরি বষিয়সমূহ পাওয়ার পয়ন্টেরে মাধ্যমে উপস্থাপন করনে।
তিনি আজ থেকে সুস্থ পরবিশেরে জন্য দায়িত্বশীল ও সচতেন হওয়ার উপর গুরুত্বারোপ করনে। জ্ঞান, সচতেনতা ও সম্মলিতি দায়ত্বিবোধ ও নিরাপদ ভবিষ্যতের জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
সভার সভাপতি অধ্যাপক ড. মো. কবিরুল ইসলাম খান বলেন, নিরাপদ খাদ্য শুধু রোগমুক্ত খাদ্য নয়; বরং উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত প্রতিটি ধাপে দূষণ নিয়ন্ত্রণ করাও নিরাপদ খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ । তিনি গবেষণার মাধ্যমে বিভিন্ন উপায় বের করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আসার আহবান জানান।
সেমিনারে শিক্ষা বিষয়ক সম্পাদক- মো. সোলায়মান হোসেন এর কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সেমিনারে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন – যুগ্ন সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক, নির্বাহী সদস্য ড. মো. কামরুল ইসলাম।
প্রশ্নত্তোর পর্বে অংশ গ্রহণ করেন- নির্বাহী সদস্য ড. মো. কামরুল ইসলাম, ডা. লায়লা বেগম।
আরো উপস্থিত ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন প্রামানিক, দপ্তর সম্পাদক প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, পাঠাগার সম্পাদক মো. শফিকুল ইসলাম, মোছাম্মদ হেনা বেগম, মোছম্মদ রাবেয়া খাতুন ডা. আব্দুর রউফ, সিফাত সুলতান, উত্তম কুমার রায়, গোপাল চন্দ্র রায়, মো. সাদমান ইশরাক, সারিকা সরকার সাবা, মো. মমিনুর রহমান, মো. মোস্তাফিজুর রহমান, লাবনী আক্তারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ।

