দোয়া মাহফিল, আলোচনা সভা সহ নানা আয়োজনে সাউদার্ন ইউনিভার্সিটিতে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। শুক্রবার (২৮ আগস্ট) ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে সম্মেলন কক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, রেজিস্ট্রার এ.এফ. এম মোদাচ্ছের আলী, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ প্রশাসনিক কর্মকর্তারা।
শুক্রবার সকাল ১১টায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় হযরত মোহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শ নিয়ে বক্তব্য রাখেন ইসলামিক শিক্ষা বিভাগের প্রধান মুহাম্মদ মুহিউদ্দিন। পরে সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা সহ দেশ, প্রতিষ্ঠানের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলামিক শিক্ষা বিভাগের শিক্ষক মাওলানা সরওয়ার কামাল।

