Wednesday, 19 August 2026

[the_ad id='15178']

বন্যার্ত পুনর্বাসনে রোটারি ক্লাব চিটাগং মিডসিটির একলাখ টাকা অনুদান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে রোটারি ক্লাব অব চিটাগং মিডসিটির পক্ষ থেকে একলাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রোটারি বন্যার্ত পুনর্বাসন প্রকল্পের আওতায় এ সহায়তা দেয়া হয়।

- Advertisement -

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে রোটারি ক্লাব অব চিটাগং মিডসিটির পক্ষ থেকে একলাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রোটারি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও দৈনিক পূর্বকোণ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী এবং কমিটির সদস্য সচিব রোটারিয়ান ইব্রাহিম হাসান।

- Advertisement -shukee

অনুষ্ঠানে রোটারি ক্লাব অব চিটাগং মিডসিটির সভাপতি রোটারিয়ান আরিফ, ক্লাবের অতীত সভাপতি রোটারিয়ান আহমেদ এবং অতিথি শাহীন শিরিন উপস্থিত ছিলেন।

চেক গ্রহণকালে রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য রোটারি ক্লাব অব চিটাগং মিডসিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো রোটারির অন্যতম গুরুত্বপূর্ণ মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি ভবিষ্যতেও রোটারি ক্লাব অব চিটাগং মিডসিটিকে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

রোটারির পক্ষ থেকে জানানো হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, তাদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ

এই বিভাগের আরও