Wednesday, 19 August 2026

[the_ad id='15178']

ভেজাল মার্জারিন কারখানায় অভিযান আগ্রাবাদে, জরিমানা ৪ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে একটি কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চট্টগ্রাম।

- Advertisement -

বুধবার (১৯ আগস্ট) নগরের আগ্রাবাদে সুলতান কলোনি এলাকায় ‘কোয়ালিটি ফুড প্রোডাক্টস লিমিটেড’ নামের মার্জারিন উৎপাদনকারী প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

- Advertisement -shukee

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।

অভিযানকালে কারখানাটিতে মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনসহ বিভিন্ন অসঙ্গতি পাওয়া যায়।

পরে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ও ৩৯ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, কারখানাটিতে মার্জারিন উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নিবন্ধন ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার বিভিন্ন ঘাটতি পাওয়া গেছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারীরা এবং ডবলমুরিং থানা, সিএমপি, চট্টগ্রামের একটি দল সহযোগিতা করে।

সর্বশেষ

এই বিভাগের আরও