Thursday, 20 August 2026

[the_ad id='15178']

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ৪দিনপর অপমৃত্যুর মামলা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী সমুদ্র উপকূলে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় চার দিন পর অপমৃত্যু (ইউডি) মামলা করেছে পুলিশ। নিহত বা ক্ষতিগ্রস্ত পরিবারের কেউ মামলা করতে না আসায় সোমবার (১৭ আগস্ট) সোমবার (১৭ আগস্ট) ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুবেল আফ্রাদ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন।

- Advertisement -

এদিকে, ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত বিশেষজ্ঞ তদন্ত টিম মঙ্গলবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন ধরনের আলামত ও নমুনা সংগ্রহ করেছে। এর আগে, সোমবার সকালে তদন্ত দলটি ঘটনাস্থলে পৌঁছালেও বৈরী আবহাওয়া এবং জাহাজের ভেতরে বিষাক্ত গ্যাসের তীব্র ঝুঁকির কারণে তারা জাহাজের মূল স্থানে প্রবেশ করতে পারেননি।

- Advertisement -shukee

তদন্ত কমিটির সদস্য ও বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইয়াসীর আরাফাত খান বলেন, আমরা গতকাল এসেও আবহাওয়া ও পারিপার্শ্বিক পরিস্থিতি অনুকূলে না থাকায় ভেতরে নামতে পারিনি। তবে আজ ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা সম্ভব হয়েছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করেই দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

শিল্প সচিবের কাছে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে এই তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ রয়েছে। এ কমিটিকে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ চিহ্নিতকরণ, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবহেলা কিংবা দায় আছে কিনা তা নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় সম্পর্কে সুপারিশমালা প্রণয়ন করতে বলা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও