আজ (৮ আগস্ট) সকালে চট্টগ্রামের চারটি রোটারি ক্লাবের যৌথ আয়োজনে চট্টগ্রাম সাউদার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। ক্লাবগুলো হচ্ছে, রোটারি ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটিগং ওয়াটারফল,রোটারি ক্লাব অব চিটাগং সাউথ ও রোটারি ক্লাব অব চিটাগং ক্রাউন।
বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাউদার্ন উপাচার্য প্রফেসর ড. আশরাফুজ্জামান, আগ্রাবাদ ক্লাবের পিপি রোটারিয়ান এস এস এম কেরামুতুল আজিম পিন্টু, পিপি রোটারিয়ান সফিউদ্দিন আহমেদ, রোটারিয়ান এ জে এম গিয়াসউদ্দিন,ওয়াটারফলের সিপি রোটারিয়ান অধ্যাপিকা ফাতেমা জেবুন্নেছা,পিপি রোটারিয়ান মো.নুরুল আলম চৌধুরী কিরণ, পিপি রোটারিয়ান অধ্যাপক এস এ এম জাকারিয়া,রোটারিয়ান মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফয়েজ, পিপি রোটারিয়ান জান্নাতুল ফেরদাউস, পিপি রোটারিয়ান মোহাম্মদ শাহ আলম, পিপি আয়েশা আহমেদ, ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান এস এম আজিজ,রোটারিয়ান নাফিসা চৌধুরী, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান এবাদ আহমেদ চৌধুরী, সাউথ রোটারি ক্লাবের পিপি রোটারিয়ান মোহাম্মদ ফরহাদ হোসেন, প্রেসিডেন্ট রোটারিয়ান রানা চৌধুরী, ক্রাউন ক্লাবের পিপি রোটারিয়ান আবদুল আউয়ালসহ আরও অনেকে।

এসময় বক্তারা বলেন, “রোটারির সেভেন এরিয়া অব ফোকাস এর অন্যতম হলো পরিবেশ রক্ষা করা। জীবনের অস্তিত্ব রক্ষায় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। গাছ আমাদের অক্সিজেন দেয়, ক্ষতিকর কার্বনডাই-অক্সাইড শোষণ করে, মাটির ক্ষয় রোধ করে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে।একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গঠনে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। এছাড়া গাছ বাতাস থেকে ধূলিকনা ও বিষাক্ত গ্যাস শুষে নিয়ে পরিবেশ পরিস্কার করে “।

