শনিবার, ২৫ জুলাই ২০২৬

[the_ad id='15178']

ডেঙ্গুতে আরও ১ জনের প্রাণহানি, হাসপাতালে নতুন ভর্তি ৪৫০

ঢাকা প্রতিনিধি

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৫০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

- Advertisement -

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -shukee

প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া ব্যক্তি একজন পুরুষ। তার বয়স ২৬ থেকে ৩০ বছরের মধ্যে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৭০ জন ডেঙ্গুরোগী। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৭৭ জন চিকিৎসা নিচ্ছেন ঢাকা বিভাগে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১২ হাজার ২০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৯১১ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ২৩ জন নারী, যা মোট মৃত্যুর প্রায় ৫৯ শতাংশ। অন্যদিকে ১৬ জন পুরুষ, যা প্রায় ৪১ শতাংশ।

অঞ্চলভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ছয়জন এবং সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে একজন মারা গেছেন। অন্যদিকে ময়মনসিংহ ও খুলনা বিভাগে পাঁচজন করে, চট্টগ্রামে চারজন, বরিশালে তিনজন এবং রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও