প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি রিলায়েন্ট ইন্টারন্যাশনাল লিমিটেডের করপোরেট কার্যালয়, ১১৫/১১৬, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮-এ একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় প্রাইম ব্যাংক পিএলসির গ্রাহক ও কর্মীরা রিলায়েন্ট ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে নতুন গাড়ি ক্রয়ের ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন।
প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাকিয়ান চৌধুরী এবং রিলায়েন্ট ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক মোহাম্মদ তাজিমুল ইসলাম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিলায়েন্ট ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক মো. আশিকুল হক তামিম, জেনারেল ম্যানেজার (সেলস) সৈয়দ নাভিল আদনান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক পিএলসি ও রিলায়েন্ট ইন্টারন্যাশনাল লিমিটেড তাদের গ্রাহক ও কর্মীদের জন্য আরও বেশি মূল্যসংযোজিত সেবা এবং এক্সক্লুসিভ সুবিধা নিশ্চিত করতে পারবে বলে উভয় প্রতিষ্ঠান আশা প্রকাশ করেছে।
এই সহযোগিতা প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে উন্নত লাইফস্টাইল সুবিধা ও বিভিন্ন সেবা প্রদানের প্রতিশ্রুতিরই প্রতিফলন।

