ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে রবিবার (০৭ জুন) সন্ধ্যায় কেন্দ্রের কম্পিউটার ল্যাবে অটোক্যাড প্রশিক্ষণ কম্পিউটার কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এর সভাপতিত্বে ও কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমান এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. নুরুল আলম ও প্রশিক্ষণ কোর্সের রিসোর্স পার্সন প্রকৌশলী মো. আব্দুন নাঈম।

উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম জানান, প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য আইইবি চট্টগ্রাম কেন্দ্র বিভিন্ন কম্পিউটার প্রশিক্ষণ, অটোক্যাড টু-ডি, থ্রি-ডি, ইটাবস, এমএস প্রজেক্ট, পিএলসিসহ অন্যান্য প্রশিক্ষণ কর্মসূচি চলমান রয়েছে। এসকল প্রশিক্ষণের মাধ্যমে প্রকৌশলীসহ অন্যান্য পেশাজীবীগণ অত্যন্ত স্বল্প ফিতে প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন। তিনি বর্তমানে ডিজিটাল ও প্রযুক্তির যুগে নিজেকে মানিয়ে নেয়ার জন্য কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণের বিকল্প নেই বলে উল্লেখ করেন।

