বুধবার, ২০ মে ২০২৬

[the_ad id='15178']

রোটারি ক্লাব চট্রগ্রাম হিলটাউনের নিয়মিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

রোটারি ক্লাব অব চট্টগ্রাম হিলটাউনের নিয়মিত সভা ক্লাব সভাপতি রোটারিয়ান অনুপ ভট্টাচার্য পিএইচএফ এর সভাপতিত্বে ও সঞ্চালনায়  মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় চট্টগ্রাম রোটারি সেন্টারে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

দু’জন ব্যবসায়ী যথাক্রমে মো. বোরহান উদ্দিন ও মোহাম্মদ তানভীর হোসেনকে রোটারি পিন পরিয়ে নতুন সদস্য হিসেবে বরণ,  হৃদ্যতাপূর্ণ ও স্মৃতিচারণমূলক আলাপ- আলোচনায় সভাটি বেশ প্রাণবন্ত হয়ে ওঠে। সভায় ক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

- Advertisement -shukee
বক্তব্য রাখেন ক্লাব সভাপতি রোটারিয়ান অনুপ ভট্টাচার্য পিএইচএফ

সেবামূলক বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে ক্লাবকে গতিশীল ও আদর্শ ক্লাব হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান আমজাদ হোসেন পিএইচএফ, পিপি রোটারিয়ান প্রণব কুমার দেব পিএইচএফ, পিপি রোটারিয়ান সাংবাদিক দেবদুলাল ভৌমিক পিএইচএফ, পিপি রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, পিপি রোটারিয়ান মো. গোলাম মাওলা মামুন, রোটারিয়ান ব্যবসায়ী কামাল উদ্দিন, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মো. শওকত হোসেন, রোটারিয়ান মো. বোরহান উদ্দিন ও রোটারিয়ান মো. তানভীর হোসেন।

রোটারিয়ান মোহাম্মদ ইউসুফের রোটারি প্রত্যয় পাঠের মাধ্যমে শুরু হওয়া সভায় নতুন সদস্য পরিবহন ব্যবসায়ী মো.তানভীর হোসেনকে রোটারি পিন পরিয়ে দেন রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ এবং ব্যবসায়ী বোরহান উদ্দিনকে পিন পরিয়ে নতুন রোটারিয়ান হিসেবে বরণ করে নেন রোটারিয়ান ব্যবসায়ী কামাল উদ্দিন।

বোরহান উদ্দিনকে রোটারি পিন পরিয়ে দিচ্ছেন রোটারিয়ান ব্যবসায়ী কামাল উদ্দিন

সর্বশেষ

এই বিভাগের আরও