সমাজের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে-মরহুম আলহাজ্ব মমতাজুল হক সাহেবের ৩৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. মোহাম্মদ শাহাদাত হোসেন।
রবিবার (১৭মে) দুপুরে নগরীর প্রিন্স গার্ডেন কনভেনশন সেন্টারে খতমে কুরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে আলহাজ্ব সফিয়া-মতাজুল হক-বাশার ট্রাস্ট ও বাশার গ্রুপ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র শাহাদাত হোসেন বলেন, মরহুম মমতাজুল হক সমাজসেবায় যে আদর্শ রেখে গেছেন তা অনুসরণ করে আমাদের সবাইকে নগরবাসীর কল্যাণে কাজ করতে হবে। তিনি নগরীর পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসন ও মানবিক চট্টগ্রাম গড়তে বিত্তবান ও সমাজের সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভাপতিত্ব করেন শিক্ষানুরাগী ও সমাজসেবক, বাশার গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশর আবু।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর হাসান মুরাদ, লায়ন আলহাজ্ব রফিক আহমদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বাসসের ব্যুরো চীফ শাহ নেওয়াজ, ড. মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী, আলহাজ্ব এস.এম. মোরশেদ হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

