বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সাউদার্ন ইউনিভার্সিটিতে সপ্তাহব্যাপী বিএনসিসি ক্যাম্পিং সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর কর্ণফুলী রেজিমেন্টের উদ্যোগে সাতদিন ব্যাপী রেজিমেন্ট কালেক্টিভ ক্যাম্পিং—২০২৬ এর সমাপণী অনুষ্ঠান গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

চট্টগ্রামের ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ জন ক্যাডেটের অংশগ্রহণে অনুষ্ঠিত ক্যাম্পিং এর সমাপণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য( ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান ও রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী।

- Advertisement -shukee

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সাদিকুর রহমান, পিপিএমএস, পিএসসি, রেজিমেন্ট অ্যাডজুটেন্ট ফ্লাইট লেফটেন্যান্ট নাহিদ হাসান শুভ এবং অংশগ্রহণকারী কলেজগুলোর বিএনসিসি পিইউও ও সেকেন্ড লেফটেন্যান্টদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের বিএনসিসি অফিসার, পিইউও, টিইউও, সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও