গতকাল (১৮ এপ্রিল) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করেছে রোটারি ক্লাব অব চিটাগং ওয়াটারফল। একইসাথে ক্লাবের চার্টার প্রেসিডেন্ট অধ্যাপিকা ফাতেমা জেবুন্নেছার জন্মদিনের কেক কাটতে গিয়ে সকলে আনন্দে মেতে ওঠেন। শুরুতে দলীয় নৃত্য পরিচালনা করেন রোটারিয়ান আদিবা ওয়াদুদ। মনমাতানো গান গেয়ে সকলের মধ্যে আনন্দ ছড়িয়ে দেন রোটারিয়ান মুক্তিযোদ্ধা ফয়েজ ভুঁইয়া ও ক্লাব প্রেসিডেন্ট-নমিনী রোটারিয়ান নাসিমা আক্তার ডেইজি। আমন্ত্রিত সংগীতশিল্পী ফেরারী হাসান ছাড়াও আরও যে দুজন রোটারিয়ান সংগীত পরিবেশন করেন, তারা হলেন ওয়াটারফলের পিপি রোটারিয়ান রেজাউর রহমান খোকন ও সাগরিকা ক্লাবের পিপি রোটারিয়ান মনিরুজ্জামান। কৌতুক শুনিয়ে আনন্দ দান করেন পিপি রোটারিয়ান মোহাম্মদ শাহআলম ও পিপি রোটারিয়ান আহমেদ নুর। সবকিছু মিলিয়ে বাঙালি সংস্কৃতির এ প্রাণের উৎসব প্রাণভরে উপভোগ করেন রোটারিয়ানেরা।


ক্লাব সহ-সভাপতি রোটারিয়ান মো.নুরুল আলম চৌধুরী কিরণের সভাপতিত্বে নগরের রাজমহল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিপি রোটারিয়ান অধ্যাপক ডা. ইমরান বিন ইউনূস। এতে ক্লাবের পক্ষে বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান প্রফেসর এস এ এম জাকারিয়া, প্রেসিডেন্ট-ইলেক্ট এম এ আজিজ,রোটারিয়ান নাজনিন জাহান,রোটারিয়ান নুরুল আলম নিজামী ও রোটারিয়ান নুরুন নবী। ক্লাব সেক্রেটারি রোটারিয়ান নাফিসা চৌধুরী ওয়াটারফলের সিগনেচার প্রজেক্ট সোনার বাংলা ফাউন্ডেশন কিডনী ডায়ালেসিস সেন্টারের রোগীকল্যাণ ফান্ডে ৫হাজার টাকা অনুদান প্রদান করেন। অনুষ্ঠানের ভেন্যু স্পন্সর করেন পিপি রোটারিয়ান আয়েশা আহমেদ।
অনুষ্ঠানে ভিজিটিং রোটারিয়ান হিসেবে উপস্থিত ছিলেন পিপি রোটারিয়ান এস এস এম কে আজিম পিন্টু, পিপি রোটারিয়ান আফতাব উদ্দিন সিদ্দিকী, পিপি রোটারিয়ান মনিরুজ্জামান, পিপি রোটারিয়ান এমদাদুল আজিজ চৌধুরী, সিপি রোটারিয়ান ব্যাংকার সালমা রহমান মণি,ওয়াটারফলের পিপি রোটারিয়ান ওয়াসিম শরিফ, পিপি রোটারিয়ান কামরুল মোর্শেদ তমাল, পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার এম এ রশিদ, পিপি রোটারিয়ান গার্সেল ও রোটারি ক্লাব অব চিটাগং খুলসী প্রেসিডেন্ট জান মোহাম্মদ আবদুল্লাহ মিলন।
প্রধান অতিথি ডা. ইমরান বিন ইউনূস তাঁর বক্তব্যে বলেন, রোটারি ডিস্ট্রিক্ট এর এই দুঃসময়ে ওয়াটারফল রোটারি ক্লাব যে গতিতে এগোচ্ছে, তা অন্যান্য ক্লাবের জন্যে অনুকরণীয়।


