শনিবার, ১ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

মেয়র হজ কাফেলার হজযাত্রীদের কর্মশালা উদ্বোধন করলেন মনজুর আলম

নিজস্ব প্রতিবেদক

হজ যাত্রা সহজ, আধুনিক এবং কম খরচে হজ করার জন্য ১৯৯৫ সালে প্রতিষ্ঠা করা হয় মেয়র হজ কাফেলা।

- Advertisement -

দীর্ঘ পথ চলায় এ কাফেলা অসংখ্য ধর্ম প্রাণ মানুষের সেবা করে যাচ্ছে হজের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় ২০২৬ সালের মেয়র হজ  কাফেলার মাধ্যমে হজে যাচ্ছেন ৫২ জন। আজ শনিবার ( ১৮ এপ্রিল) সকালে লালখান বাজারস্থ কপার চিমনি মিলনায়তনে মেয়র হজ কাফেলার হজ যাত্রীদের এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

- Advertisement -shukee

কর্মশালার সভাপতি, মেয়র হজ কাফেলার চেয়ারম্যান, সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম কর্মশালার শুভ উদ্বোধন করেন।

এ সময় মেয়র হজ কাফেলার পরিচালক সাবেক জেলা প্রশাসক আলহাজ্ব মো. হাসান, হাক্কানী গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুসা মির দাঁদ সহ পরিচালক ও অন্যরা উপস্থিত ছিলেন। কর্মশালার উদ্বোধক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও হজ্ব

কাফেলার প্রতিষ্ঠাকালীন পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, আমরা ১৯৯৫ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে সাথে নিয়ে মেয়র হজ কাফেলা প্রতিষ্ঠা করেছিলাম। এই কাফেলার সকল পরিচালক অবৈতনিকভাবে সেবা প্রদান করে তাকে, কোনো পরিচালক এই হজ কাফেলা থেকে কোনো সম্মানী গ্রহণ করে না। তিনি বলেন, পরিচালনা খরচ ছাড়া কোনো খরচ কেউ গ্রহণ করে না। একমাত্র সেবা দেয়ার জন্যই এই  হজ কাফেলা প্রতিষ্ঠিত। সাবেক মেয়র বলেন,

হজ যাত্রীদের সেবা দেওয়াই আমাদের একমাত্র ব্রত। এই কাফেলার মাধ্যমে হজ যাত্রীদের হজ পালন  করার অনুরোধ জানান তিনি। কর্মশালার শুরুতে মেয়র হজ কাফেলার প্রতিষ্ঠাতা সাবেক মেয়র আলহাজ্ব এ বি এম

মহিউদ্দিন চৌধুরীর আত্মার মাগফেরাত কামনাসহ এ যাবৎকালে যারা মেয়র হজ কাফেলা থেকে সেবা নিয়ে মৃত্যুবরণ করেছেন সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও