মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডে অস্ত্রসহ ৭ মামলার আসামী হান্নান গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি *

- Advertisement -

- Advertisement -shukee

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত মামলার আসামি মো. হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ মার্চ) দিবা গতরাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের উত্তর ঘোড়ামারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে টহল পুলিশ জানতে পারে এক সন্ত্রাসী উত্তর ঘোড়ামারা এলাকার রেলওয়ে ডিপোর সামনে অস্ত্রসহ অবস্থান করছে।বিষয়টি  সত্যতা যাচাই করতে সেখানে অভিযান চালানো হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছু ধাওয়া করে হান্নান নামের এক আসামীকে গ্রেপ্তার করা হয়।পরে তার স্বীকারোক্তিতে শরীরে তল্লাশি চালিয়ে দেশে তৈরি একটি ওয়ান শুটার গান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীর বাড়ি,উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা এলাকার বাসিন্দা মো. নুর মিয়ার ছেলে মো. হান্নান (৩৪)। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, গ্রেফতার হওয়া আসামির  বিরুদ্ধে অস্ত্র বেচাকেনা,ডাকাতিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সীতাকুণ্ড থানায়  তার বিরুদ্ধে  রয়েছে সাতটি মামলা। আদালতে চলমান এসব মামলার সে পরোয়ানাভুক্ত আসামি। তাকে অস্ত্র মামলায়  গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।

সর্বশেষ

Shukhee wins SDG Brand Champion Awards 2026

এই বিভাগের আরও