আগামী পহেলা বৈশাখ ১৪৩৩বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিশেষ আয়োজন করছে চট্টগ্রাম নগরীর ও আর নিজাম রোডস্থ অভিজাত হোটেল ওয়েল পার্ক রেসিডেন্স এর মোহরা গার্ডেন রেস্টুরেন্ট।
প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার এম এ মনছুর বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। বাংলা নববর্ষকে স্বাগত জানাতে ওয়েল পার্ক রেসিডেন্স প্রতিবছরই সেজে ওঠে বাংলার বৈচিত্রময় আবহে। আর চিরায়ত বাংলার ঐতিহ্যকে লালন করে আবহমান কাল ধরে বাঙালির প্রিয় খাবারের আয়োজন করে ওয়েল পার্ক রেসিডেন্সের নবম তলায় অবস্থিত মোহরা গার্ডেন রেস্টুরেন্ট। এবারও আমরা পহেলা বৈশাখের আয়োজনে দুপুর ও রাতের খাবারে রাখছি জনপ্রতি মাত্র ৫৯৯ টাকায় বৈশাখী আনন্দে বৈশাখীর বিশেষ প্ল্যাটার। এছাড়াও বাংলা, থাই চাইনিজ, ইন্ডিয়ান কন্টিনেটাল এবং বারবিকিউ খাবারে বিশেষ ছাড়।

প্রতিষ্ঠানের সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার মামুন আল রশিদ জানান, চড়া বাজার মূল্য সত্বেও মোহরা গার্ডেন রেস্টুরেন্ট গ্রাহকদের নব বর্ষ বরণের আনন্দকে স্মৃতিময় করতে সাশ্রয়ী প্যাকেজ মূল্যে ভুড়িভোজের আয়োজন করছে। অগ্রিম বুকিং এর জন্য ০১৮৪১-৭৩৫৫৫৮ অথবা ০১৭৩০-৭৯০১৮৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধও জানান তিনি।

