আর্তমানবতার সেবায় কার্যক্রম পরিচালনাকারী চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের ২য় কার্যকরী পর্ষদ গঠন করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ এবং ইউনিট লেভেল অফিসার মো. আব্দুর রহিম আকন-র স্বাক্ষরিত একটি পত্রে ৩০ মার্চ,২০২৬ থেকে আগামী ২৯ মার্চ,২০২৮ পর্যন্ত ১৫ সদস্যের কার্যকরী কমিটি প্রকাশ করা হয়।
নব কমিটির যুব প্রধান হলেন দীপ্ত ভট্টাচার্য্য।

উপ-যুব প্রধান ১ : তন্ময় বড়ুয়া, উপ-যুব প্রধান ২ : সানাউল্লাহ ভুবন । প্রশাসন, সংগঠন ও নিয়োগ বিভাগীয় প্রধান মোহাম্মদ ইমরান, প্রশাসন, সংগঠন ও নিয়োগ বিভাগীয় উপ-প্রধান ফারহান নাদিম মাহি, প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রম বিভাগীয় প্রধান শুভজিৎ ভট্টাচার্য্য , প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রম বিভাগীয় উপ-প্রধান জান্নাতুল ফেরদৌস তাহিয়া, আইসিটি, মিডিয়া ও কমিউনিকেশন বিভাগীয় প্রধান শারিবা তাসনিম প্রিয়া, আইসিটি, মিডিয়া ও কমিউনিকেশন বিভাগীয় উপ-প্রধান মাহবুব হোসেন তৌহিদ, দুর্যোগ ও মানবিক সাড়াপ্রদান বিভাগীয় প্রধান মো. নিজাম উদ্দিন, দুর্যোগ ও মানবিক সাড়াপ্রদান বিভাগীয় উপ-প্রধান অরিন্দম চৌধুরী, স্বাস্থ্যসেবা বিভাগীয় প্রধান আফনান মাহমুদ, স্বাস্থ্যসেবা বিভাগীয় উপ-প্রধান মাহির বিন হোসাইন, তহবিল সংগ্রহ বিভাগীয় প্রধান : মোছাম্মৎ ইয়াসমিন খান তানজুম ,তহবিল সংগ্রহ বিভাগীয় উপ-প্রধান সিদরাতুল মুনতাহা
সংশ্লিষ্ট সকলে সম্মিলিত প্রচেষ্টায় সহশিক্ষা কার্যক্রম হিসেবে রেড ক্রিসেন্টকে পুনর্জীবিত করাসহ দুর্যোগ হোক কিংবা শান্তি, সর্বক্ষেত্রে দক্ষতার সঙ্গে পদচিহ্ন রেখে এগিয়ে যাওয়ার দৃঢ় আশাবাদ।


