বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে রোটারির ঈদপুনর্মিলনী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

রোটারি রিপসা টিমের উদ্যোগে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে গতকাল ( ৩১ মার্চ) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় ঈদপুনর্মিলনী অনুষ্ঠান উদযাপিত হয়। এতে সভাপতিত্ব করেন ইভেন্ট চেয়ারম্যান রোটারিয়ান পিপি ক্যাপ্টেন আতাউর রহমান।

- Advertisement -

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি বাংলাদেশ রিপসা কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি  ড. ইশতিয়াক আবিদুজ্জামান।

- Advertisement -shukee

বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট অ্যাডভাইজার পিডিজি  ইঞ্জিনিয়ার আব্দুল আহাদ, অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর ও দৈনিক পূর্বকোণ সম্পাদক পিপি রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী এবং অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিপি ক্যাপ্টেন ওস্তাদ আজিজুল ইসলাম, রিপসা কোঅর্ডিনেটর পিপি মনিরুজ্জামান, পিপি আজিজুল হক, প্রেসিডেন্ট লুবনান আফরোজ ( ডি-৬৪), স্পেশাল এইড:- পিপি ফেরদৌস আরা বেগম, পিপি এমদাদুল আজিজ চৌধুরী, ডেপুটি কোর্ডিনেটর:- সিপি মো. নজরুল ইসলাম নান্টু, পিপি মিনহাজ উদ্দিন নাহিয়ান,সিপি ইব্রাহিম হাসান ও পিপি অ্যাডভোকেট শওকত আউয়াল চৌধুরী, রেজিস্ট্রেশন চেয়ারম্যান কাজী হাসানুজ্জামান সান্টু, প্রেসিডেন্ট রোকসানা ফারুক, প্রেসিডেন্ট তাহিয়া কবির, প্রেসিডেন্ট আশরাফুল ইসলাম ও প্রেসিডেন্ট ডক্টর উজ্জ্বল কান্তি দাস।

রিপসা টিমের সাথে ক্লাব সভাপতিবৃন্দ

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারি ক্লাব চিটাগং মেরিনসিটির রোটারিয়ান আরিফুল ইসলাম, রোটারি প্রত্যয় পাঠ করেন একই ক্লাবের প্রেসিডেন্ট তাহিয়া কবির। চট্টগ্রাম ও চট্টগ্রামের বাইরের সর্বমোট ৪৩টি রোটারি ক্লাবের দু’শতাধিক ক্লাবের সিনিয়র রোটারিয়ানবৃন্দ ও রিপসা টিমের সদস্যরা ও ক্লাব প্রেসিডেন্ট ও রোটারি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঈদ মুসলিমদের বৃহত্তর ধর্মীয় উৎসব। ঈদোপলক্ষে অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ হওয়া ও ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধভাবে আত্ম-মানবতার কল্যাণে সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত থাকার অভিব্যক্তি প্রকাশ করেন। এ বছর রোটারি বাংলাদেশ এক উচ্চতর দৃষ্টান্ত স্থাপন করেছে পোলিওনির্মূলে ১০ লাখ ডলার দান করে।

সারা বাংলাদেশে প্রতিটি জোনে ঈদপুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, তারই ধারাবাহিকতায় চট্রগ্রামের এ ঈদপুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন পর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সকলে আনন্দ-উল্লাসে মেতে ওঠে। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উদযাপন করার জন্য সিদ্ধান্ত গ্ৰহণ করা হয় এবং প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে মনোনিত হন পিপি রোটারিয়ান মিনহাজ উদ্দিন নাহিয়ান।

সভায় ক্লাব সদস্যরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন এবং র‍্যাফেল ড্রয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ  করা হয়। পরে ফেলোশিপ ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ

আরও বাড়ল স্বর্ণের দাম

এই বিভাগের আরও